জলের অতি ব্যবহার রোধ ও জল সংরক্ষণ প্রাণের বিকাশে ও প্রাণ ধারনে জলের ভুমিকা :- প্রত্যেক জীবের জীবন ধারণের জন্য জল একটা অপরিহার্য উপাদান, যেমন - খাদ্যবস্তুর পাচন, পুষ্টি উপাদানের পরিবহন, রেচন ইত্যাদি প্রক্রিয়া গুলি জলের উপরে নির্ভরশীল। প্রানীদের ঘাম হিসাবে জলের নির্গমন ও তার বাস্পায়নের মাধ্যমে দেহের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য উৎপাদন ও খাদ্যবস্তুর সংবহন জলের উপরে নির্ভরশীল। এছাড়া ও পুকুর, হ্রদ, নদী ও সমুদ্রের জলে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ বসবাস করে। কাজেই জল ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করাই যায় না। তাই 'জলের অপর নাম জীবন' বলে পরিচিত। পানীয় জলের পরিমাণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য জলের সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার। আমরা সবাই জানি যে পৃথিবীর মোট দুই তৃতীয়াংশ জল এবং বাকি অংশ স্থল। তবু ও আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপদ জলের জন্য ভাবতে হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের সুষ্ঠভাবে বাঁচিয়ে রাখার জন্য এবং জীব জগতকে সুস্থ পরিবেশে টিকিয়ে রাখার জন্য। ...
নমস্কার 🌹 আজ আবার লিখছি কিন্তু জানি না কি লিখবো। আর কে পড়বে তবে কেউ হয়তো নিশ্চয়ই পড়বে। যদি ও আমি এখনো রোজ লিখতে পারছি না। কেমন হতো যদি বাংলা ভাষার রিডার পাওয়া যেত আর আমি আপনার মনের মত করে লেখা যোগ করার অনুরোধ পেতাম। সেটা স্বপ্ন দেখি কিন্তু হয় না। তবে হবে না এটা ভাবি না। আমি একজন গৃহ শিক্ষক। গত 2 দিন আগে শিক্ষক দিবস পালন করা হল। আমার ছাত্র ছাত্রী রাও পালন করলো। কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়েছে সেটা মজার ব্যাপার। আমরা শিক্ষক দিবসে নিচু শ্রেণীর ক্লাস নিতে যেতাম, তাতেই কি আনন্দ। আর এখন তার বিপরীত। গৃহ শিক্ষকের সাথে কুইজ হতো তাতেই কী মজা। আর এখন তা অতীত।
NRC(National Register Of Citizens) রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী । NRC কী? NRC হল রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী, যা citizen act1955 অধীনে কেন্দ্রীয় সরকার সারা দেশে অধিবাসীদের পঞ্জীভুত করার একটা প্রক্রিয়া। এই আইন অনেক বার সংশোধন করা হয় 14A 2004 অসম, মেঘালয় ছাড়া সারা দেশে বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্ন হল নাগরিক কারা বা কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায় ? এই ক্ষেত্রে ভারতীয় সংবিধান নাগরিকত্ব কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। এই ক্ষেত্রে দুটি theory আছে, ১- জন্ম সুত্রে প্রাপ্ত নাগরিকত্ব । ২- শুধু জন্ম সুত্র নয়, এক্ষেত্রে পিতার জন্ম ও পিতামহের জন্ম কোথায় তা দেখে নাগরিকত্ব দেওয়া হয়। 2য়- ভাগটির অনেক গুলি নিয়ম আছে, যথা এক্ষেত্রে একটা বিষয়ে আমাদের জানা দরকার যে ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950, 26শে জানুয়ারি। amendment 3A অনুসারে যে কোনো ব্যক্তি 26শে জানুয়ারি 1950 এর আগে থেকে ও 1 লা জুলাই 1987 এর মধ্যে যারা এদেশে জন্ম গ্রহণ করেন তারা ভারতীয় নাগরিক হিসেবে গন্য। 2- ...
Comments